শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লায় মহানগর আ’লীগের সহ-সভাপতি সীমার উদ্যোগে রক্তদান কর্মসূচী পালিত


জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লায় মহানগর আ’লীগের সহ-সভাপতি সীমার উদ্যোগে রক্তদান কর্মসূচী পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আনজুম সুলতানা সীমার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
শনিবার (১৩ আগষ্ট) দুপুরে নগরী মর্ডান কমিউনিটি সেন্টারে এ কর্মসূচী পালন করা হয়।
রক্তদান কর্মসূচীতে বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থী, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন।
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি আনজুম সুলতানা সীমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীগের প্রবীণ নেতা অধ্যক্ষ আফজল খান এডভোকেট।
এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক ইমরান খান, জেলা আওয়ামীগের সহ-সভাপতি হাজী ইলিয়াস মিয়া, আওয়ামীলীগ নেতা খাদেম ফিরোজ, অহিদ মিয়াসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

পূর্বাশানিউজ/১৩ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি