
পূর্বাশা ডেস্ক:
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় বঙ্গবন্ধুকে অবমাননা করা হয়েছে, রায়ের অপ্রাসঙ্গিক পর্যবেক্ষণ বাদ দেয়ার আবেদন করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
শনিবার সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বঙ্গবন্ধুকে প্রচণ্ডভাবে অবমূল্যায়ন করার একটা প্রচেষ্টা। এটা অত্যন্ত গর্হিত এবং একদিন না একদিন নিশ্চয়ই এগুলো রায়ের থেকে বাদ দেয়া হবে। এগুলো তো অবশ্যই আমরা বাদ দেয়ার কথা বলবো, এগুলো অপ্রাসঙ্গিক কথা। কিন্তু রিভিউ করবো না এক্সপাঞ্জ করবো সেটা আমাদের পরের সিদ্ধান্ত’।
২০১৭/রুমকী






















































