শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে যুবকের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৭

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ভোলাচং কলোনি পাড়া থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় বাদল মিয়া (২৫) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের স্ত্রী জানায়, বাদল সোমবার (১৪ আগষ্ট) সকালে আনুমানিক সাতটার দিকে আমাকে পাশের বাড়ি থেকে কোদাল আনার কথা বললে আমি কোদাল আনতে পাশের বাড়িতে যাই। সেখান থেকে আসার পর ঘরে ঢুকেই বাদলকে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখি। খবর পেয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ বেলা একটার দিকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নবীনগর থানার ওসি আসলাম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

আগস্ট ১৪, ২০১৭/Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি