
পূর্বাশা ডেস্ক:
ঈদুল আযহাকে সামনে রেখে অধিক মুনাফা লাভের আশায় খামারিরা যেন কৃত্রিমভাবে গরু মোটাতাজা করতে না পারে সেদিকে সার্বক্ষণিক নজর রাখছে প্রাণিসম্পদ বিভাগ। অবৈধ মোটাতাজাকরণ ঠেকাতে প্রাণিসম্পদ বিভাগের তৎপরতা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।
চাঁদপুর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেন, গরুকে যাতে খামারিরা অবৈধভাবে মোটা না করতে পারে সেদিকে আমরা লক্ষ্য রাখছি। নিরাপদ খাদ্য উৎপাদনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে খামারিরা রাত দিন গরুকে মোটাতাজা করার চেষ্টা করে যাচ্ছে। তবে তাদের দুঃচিন্তা ভারতীয় গরু নিয়ে। ন্যায্য দাম নিশ্চিত করতে ভারত থেকে গরু আমদানির ঠেকানোর দাবি তাদের।
এ সম্পর্কে এক খামারি বলেন, আমরা প্রাকৃতিকভাবে গরু মোটাতাজা করতে চাইছি। এখন সরকার যদি ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ করতে না দেয় তাহলে আমরা লাভবান হব।
এ বছর চাঁদপুরের আট উপজেলায় প্রায় দেড় লাখ পশুকে মোটাতাজা করছে খামারিরা। তারা মনে করেন, এই পশু দিয়েই কোরবানীর চাহিদা মেটানো সম্ভব।
14/08/ 2017? Choity.























































