মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অভিষেকেই পিএসজিকে জেতালেন নেইমার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়া নেইমার তার নতুন ক্লাবকে পায়ের জাদুতে জিতিয়েছেন প্রথমবার নেমেই। গোল তো করিয়েছেনই, নিজেও পেয়েছেন প্রথম গোল।

ওদিকে নেইমারকে ছাড়া প্রথম ম্যাচ খেলতে নেমে রিয়ালের কাছে ধরাশায়ী হয়েছে বার্সেলোনা।

রোববার রাতে ফ্রান্সের ওয়ানের দল গ্যাঁগোঁর মাঠে গিয়ে ৩-০ গোলের বড়সড় জয় পেয়েছে নেইমারের ক্লাব। তাতে ফ্রান্স লিগ ওয়ানে টানা দ্বিতীয় ম্যাচে জিতেছে পিএসজি। ম্যাচের সব গোলই হয়েছে বিরতির পর। প্রথম গোলটি অবশ্য আত্মঘাতি। এডিসন কাভানি করেন দ্বিতীয় গোল। আর তিন নম্বর গোলে জয় নিশ্চিত করেন নেইমার।

৫২ মিনিটে আত্মঘাতি গোলে এগিয়ে যায় পিএসজি। ডি বক্সের মধ্যে ডিফেন্ডার ইকাকো ব্যাক পাস দিয়েছিলেন গোলকিপারকে। তিনি তা ধরতে না পারলে বল ঢুকে যায় জালে।
এরপর ৬২ মিনিটে নেইমারের দারুণ বুদ্ধিদীপ্ত পাস থেকে বল জালে পাঠান এডিসন কাভানি। ৮২ মিনিটে কাঙ্ক্ষিত গোল পান নেইমার। কাভানির কাছ থেকে বল পেয়ে প্লেসিং শটে জালে ঢুকান বিশ্বের সবচেয়ে দামি ২২২ মিলিয়নের এই ফুটবলার।

পূর্বাশানিউজ/১৪ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি