বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা থেকে ছাড়ে যাচ্ছে ৫টি হজ ফ্লাইট


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে বিমান বাংলাদেশের ৫টি হজ ফ্লাইট। সোমবার সকাল ১১টা ২৫ মিনিটের দিকে প্রথম ফ্লাইট ছেড়ে যায়।

বাড়িভাড়া, ভিসা জটিলতা এবং এজেন্সির গাফিলতিসহ বিভিন্ন কারণে কয়েক হাজার হজযাত্রী এখনও উদ্বেগে রয়েছে। ২৬ আগস্ট হজে যাওয়ার শেষ সময় হলেও এখনো প্রায় ৬৭ হাজার যাত্রী জেদ্দায় যাওয়ার অপেক্ষায়।

যাত্রী সংকটে এরইমধ্যে বিমানের ২১টি ফ্লাইট বাতিল হয়েছে। আটকে পড়াদের জেদ্দায় পাঠাতে অন্য রুটের ফ্লাইট বাতিল করেছে বিমান।

এছাড়া যাত্রী পাঠাতে নতুন আরও ৮টি স্লট চাওয়া হয়েছে। এখনো ভিসার জন্য ২৫ হাজার পাসপোর্ট সৌদি দূতাবাসে জমা পড়েনি।

পূর্বাশানিউজ/১৪ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি