
পূর্বাশা ডেস্ক:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে ৯দিন আটকে রেখে এক কিশোরীকে(১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাঙ্গরা বাজার থানা সদরে এ ঘটনা ঘটেছে।
রবিবার (১৩ আগষ্ট) দুপুরে এলাকাবাসী ধর্ষিতাকে উদ্ধার করে ও ধর্ষক সুমনকে(২২) পুলিশে সোপর্দ করে।
ধর্ষিতা কিশোরীর(১৫) বাড়ি হাটাশ গ্রামে এবং ধর্ষক সুমন বাঙ্গরা গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাঙ্গরা থানার হাটাশ গ্রামের কিশোরীর(১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে সুমন। গত ৪ আগস্ট প্রতারক সুমন তার কয়েকজন সহযোগী নিয়ে ওই কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বাঙ্গরা এলাকার একটি বাড়ীতে ৯দিন আটকে রেখে ধর্ষণ করে। রবিবার দুপুরে আশপাশের লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে এবং ধর্ষক সুমন মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে বিকেলে ওই কিশোরী বাদী হয়ে ধর্ষক সুমনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে বাঙ্গরা থানার ওসি মনোয়ার হোসেন জানান, ধর্ষিতার জবানবন্দি অনুযায়ী মামলা রেকর্ড করা হয়েছে। সোমবার সকালে অভিযুক্ত সুমনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
২০১৭/রুমকী

















































