মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


টেস্টে আবারও এক নম্বর অলরাউন্ডার সাকিব


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মাত্র একটি টেস্ট আর এক সপ্তাহের ব্যবধান। হারানো শীর্ষস্থান আবার ফিরে পেলেন সাকিব আল হাসান। আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আবারও তিনি এক নম্বরে।
শীর্ষস্থান ফিরে পেতে সাকিবকে কিছুই করতে হয়নি। যা করার রবীন্দ্র জাদেজা করেছেন। নেমে গেছেন দুইয়ে।
সত্যিকার অর্থে, কিছু করতে হয়নি জাদেজাকেও। নিষেধাজ্ঞার খাড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে পাল্লেকেলে টেস্টে খেলতে পারেননি জাদেজা। তার অবনমন নিশ্চিত হয়ে যায় নিষেধাজ্ঞা পাওয়ার পরই। টেস্ট শেষে মঙ্গলবার এল আনুষ্ঠানিক ঘোষণা।
গত ৮ অগাস্ট প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে সাকিবকে টপকে শীর্ষে উঠেছিলেন জাদেজা। তার রেটিং পয়েন্ট ছিল ৪৩৮। সাকিব দুয়ে ছিলেন ৪৩১ পয়েন্টে। সাকিবের পয়েন্ট একই আছে। জাদেজার কমে হয়েছে ৪৩০।
অলরাউন্ডারদের তিন-চার-পাঁচে আগের মতোই আছেন যথাক্রমে রবিচন্দ্রন অশ্বিন, মইন আলি ও বেন স্টোকস।

পূর্বাশানিউজ/১৫ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি