রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


‘আমাদের সালমান শাহ’ আসছে রূপালি পর্দায়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ক্যারিয়ার মাত্র সাড়ে তিন বছরের। এই স্বল্প সময়ে যা করে গেছেন, তা বাংলা চলচ্চিত্রে হয়ে আছে ইতিহাস। মৃত্যুর দুই দশক পরও আলোচনার শীর্ষে জনপ্রিয় এই অভিনেতা। তিনি আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় নায়ক সালমান শাহ।

ক্ষণজন্মা এই নায়কের জীবনী এবার উঠে আসছে রূপালি পর্দায়। ছবির নাম, ‘আমাদের সালমান শাহ’। পরিচালক অনন্য মামুন।

পরিচালক জানান, বায়োপিক না হলেও এই ছবিতে সালমানের জীবনের অনেক ঘটনায় তুলে ধরা হবে। এমনকি মৃত্যুর ২১ বছরেও যে তার চলে যাওয়ার রহস্যের জট খোলেনি সেটিও থাকবে সিনেমাটিতে।

আমাদের সালমান শাহ ছবির দৃশ্যধারণ শুরু হবে চলতি বছরের নভেম্বরে। তবে কে অভিনয় করবেন সালমান শাহর চরিত্রে তা এখনো চূড়ান্ত হয়নি।

পূর্বাশানিউজ/১৫ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি