সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


মা হচ্ছেন সুনিধি চৌহান


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সুনিধি চৌহান ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন তার ৩৩ তম জন্মদিনে। গতকাল ছিল তার জন্মদিন। আর এবারের জন্মদিনেই তিনি জানালেন শিগরিই মা হতে চলেছেন তিনি। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী সুনিধি এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

দুই বছর প্রেম করার পর ২০১২ সালে সুনিধি চৌহান বিয়ে করেন সুরকার হিতেশ সোনিককে। এটি ছিল সুনিধির দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০২ সালে ১৮ বছর বয়সেই সুনিধি বিয়ে করেছিলেন চিত্রনাট্যকার, পরিচালক ও কোরিওগ্রাফার ববি খানকে। তবে সে দাম্পত্য দীর্ঘস্থায়ী হয়নি। ২০০৩ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।

এ প্রসঙ্গে সুনিধির বাবা বলেন, ‘সুনিধির জীবনে এটা একটা নতুন অধ্যায়। আমরা সকলেই খুব খুশি। ও সব সময়ই খুব পরিশ্রমী ছিল। ওর কাজের মাধ্যমে আমাদের গর্বিত করেছে।’

পূর্বাশানিউজ/১৫ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি