শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদার মাধ্যমে ১৫ আগষ্ট পালিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা সদর দক্ষিন উপজেলার  মঙ্গলবার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস পালিত হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে অর্ধনির্মিত ভাবে প্রতাকা উত্তোলন করা হয় এবং শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী শুনানো হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পন করা হয়। শিক্ষার্থীর জন্য হামদ, নাত, কবিতা আবৃর্ত্তি, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতার আলোজন করা হয় । এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক মৈশান, প্রধান শিক্ষক ইসমত আরা বেগম, সহকারী শিক্ষক সংঙ্গিতা ভৌমিক, আয়শা মেহজাবীন চৌধুরী, তাহমিনা ইয়াসমিন, শিক্ষিকা নুরজাহান বেগম,মেহেরুন আক্তার,শারমিন ইসলাম সহ ছাত্র/ছাত্রীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

পূর্বাশানিউজ/১৬ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি