শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে হজ্ব প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আল মক্কা ট্রাভেল্স এন্ড টুরস্ এর উদ্যোগে চৌদ্দগ্রাম উপজেলার ২০১৭ সালের হজ্বে গমনেচ্ছুদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মুন্সিরহাট বাজারে দিনব্যাপী এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান। আল মক্কা ট্রাভেলস এর প্রোপাইটর মো ঃ খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজ আলম, শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, মুন্সিরহাট ইউপি আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেম ড্রাইভার, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইদ্রিছ মিয়াজী, যুবলীগ নেতা কামরুল আলম মোল্লা প্রমুখ। এ সময় হাজীদের প্রশিক্ষন প্রদান করেন শর্শদী ইসলামিয়া মাদ্রাসার শায়খুল হাদীস মাওলানা রফিকুল ইসলাম ও মিয়াবাজার মাদ্রাসার মুহতামিম মুফতি জালাল উদ্দিন।

পূর্বাশানিউজ/১৭ আগষ্ট ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি