শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে টেলিভিশন উপস্থাপিকাকে বাসায় ডেকে ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর শনিরআখড়ায় টেলিভিশনের অনুষ্ঠান উপস্থাপিকা (২৩) ধর্ষণের শিকার হয়েছেন।
দুই আগস্ট ধর্ষণের ঘটনা ঘটলেও বুধবার (১৬ আগস্ট) রাতে কদমতলী থানায় এই বিষয়ে মামলা দায়ের করেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার তরুণী অনুষ্ঠান উপস্থাপনার পাশাপাশি অভিনয়ও করেন। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

ঘটনার দিন তাকে শনিরআখড়ার একটি বাসায় ডেকে নেন তার পূর্ব পরিচিত এক যুবক। সেখানে তাকে ধর্ষণ করা হয়। এর পাশাপাশি ধর্ষণের দৃশ্য মোবাইলেও ভিডিও করে রাখে সেই যুবক।

মেয়েটি নিজেই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন (মামলা নং- ৩৪) আসামিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান, কদমতলী থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী।

পূর্বাশানিউজ/১৭ আগষ্ট ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি