শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাব্বাইক! আল্লাহুম্মা লাব্বাইক!


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কালো গিলাফে আবৃত একটা ঘর। পৃথিবীর তাবৎ মুসলমানের প্রভু প্রেম সূধা পানের পরম আরাধ্যের জায়গা এ গিলাফাবৃত ঘর। মাওলার এশকে পাগলামি করতে এখানে ছুৃটে আসে জগতের সকল মুসলমান। লাব্বাইক লাব্বাইক কলরবে মুখরিত হয় এ ঘরের চারপাশ। এ হলো মক্কার (কা’বা) ঘর বায়তুল্লাহ। পৃথিবীর জন্ম এখান থেকে। জগতের প্রথম মানব ও নবী আদম (আ.) থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ (সা.) সহ কেয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিন-মুসলমানের মনোবাসনাই হলো এ ঘরের যিয়ারত। আল্লাহ আল্লাহ করে প্রভুকে ডেকে ডেকে আহাজারি করে নিজের গোনাহ মাফের দরখাস্ত করা। সকল প্রয়োজনের আর্জি নিয়ে খোদার দরবারে ফরিয়াদে প্রেম মাতম করা। সাত তাওয়াফে প্রেম-আকুলতায় ডুবে থেকে মহীয়ান রবের কুদরতি পায়ে নিজের উপস্থিতির হাজিরা দেওয়া। সাথে সাথে তার অংশীদারহীন মহিমান্বিত সত্ত¡ার পবিত্রতার ঘোষণা দেয়া ঈমানের শেঁকড় থেকে। এ জগত আল্লাহর। তিনি ছাড়া আমাদের আর কোন উপাস্য নাই। এ ধ্রæব সত্য ও বিশ্বাসের সবটুকু দিয়ে মস্তক অবনত স্বাীকারোক্তী মহান মালিকের দরবারে আমাদের সুখী ও পরিতৃপ্ত গোলামীর পরিচয় দেয়।

আশা ব্যঞ্জনা মাখা মধুর সুর। দরাজ কন্ঠে ভরা দুরুদের হাদিয়া নিয়ে গিয়ে দুরুদুরু বুকে দাঁড়ায় রাসুলের রওজার সম্মুখে। বাঁধন হারা অশ্রæদের বাঁধ ভাঙ্গা নেমে আসা বুকের ভেতর রাসুলকে না দেখা চাপা কষ্টকে ঠিকরে বের করে। ওগো আমাদের সরদার। ওগো হাবীব! ওগো আমাদের মনিব! ওগো প্রিয়তম! হাজারো প্রেমময় ব্যঞ্জনা মাখা শব্দে নিজের ইশকের গীত গাওয়া হয় মদীনার রওযায়।

এ সকল এলাহি প্রেম পাগলামির পবিত্র মাস আসন্ন যিলহজ্ব মাস। যে মাসে পৃথিবীর চার প্রান্ত থেকেই ভিন্ন ভাষার ভিন্ন বর্ণের ভিন্ন রঙের মুসলমানের একসাথে মক্কা মদীনায়। সেটা হলো হজ্বের মাস। প্রভুর ইশকে দিওয়ানা হয়ে নিজকে ভ্লুা পাগলামির মাস। রাসুলের দরবারে গিয়ে অদেখা ব্যাকুলতাকে সালামে সালামে জানান দেয়ার মাস। যিলহজ্ব মাস। হজ্বের মাস।

তবে এ মাসের আবেশ ছড়াতে থাকে অনেক দিন আগ থেকেই। যিলক্বদে যার পূর্ণ সুবাতাস বইতে থাকে হাজীদের পাগল মনে। বাইতুল্লাহর প্রশস্ত চত্বর, সাফা -মারওয়ার বালুময় দিগন্তবিস্তৃত রৌদ্রজ্জ্বল প্রান্তর। মদীনার নববীর সেই নীল গম্বুজ হাতছানি দেয় বারবার। হাজীরা প্রমাদ গুনতে থাকে এসব যিয়ারতের। হজ্ব মওসুমী যিলহজ্ব মাসের।

উসকোখুসকো চুল। সেলাইবিহীন ধবধবে সাদা কাপড়। কারো আবার মুন্ডানো মাথা। আবাল, বৃদ্ধি, বনিতা, সবার অবস্থান ও উদ্দেশ্য সে এক জায়গাই, কাবার চত্বরে জড়ো হওয়া। পৃথিবীর সব ভিন্ন দেশ ভিন্ন ভাষা আর ভিন্ন রঙের সকল মুসলিমেরা এখানে আসে প্রভুর প্রেম সরোবরে ডুবতে। কারো প্রতি কারো কোন ক্ষোভ নেই। সবার থেকে সবাই নিরাপদ। কারো দিকে কারো কোন কুদৃষ্টি নেই। সকলেরই পবিত্র দৃষ্টিপাত। ক্লেদের এক ফোটা অনুও এখানে উত্থিত হয় না কারো মন থেকে। হওয়ার কথাও না। হাতাহাতি, হানাহানি, মারামারি, কটুক্তি, কটুবাক্যের ভাবনার ও উদগিরণ হয় না অন্তরে। এখানে সকলে যেন এক মহান পবিত্র সুতোয় গাঁথা। বাবা, ভাই, পরমাত্মীয়ের শত বছরের পুরনো খুনীও এখানে নিরাপদ অপর পক্ষ থেকে। এখানে নিরাপদ জগতের তাবৎ প্রাণীরাও। পিপীলিকার নিরাপওা ও এখানে নিশ্চিত করে দেয়া হয়েছে। গাছের সবুজ ছোট্ট পাতা থেকে শুরু তার বিস্তৃত সকল শাখাসমূহ ও এখানে নিরাপদ।

মক্কার চারপাশে শুধু ধ্বনিত হতে থাকে একটাই সুর। একটাই গান। একটাই আওয়াজ। আদিকালের প্রেমময় পুরনো প্রথম বাক্য ‘লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক। ইন্নাল হাম্দা ওয়ান্ নিয়ামাতা লাকা ওয়াল মুলক, লা-শারীকা লাক। অর্থ : আমি হাযির হে আল্লাহ! আমি হাযির, আমি হাযির। আপনার কোন শরীক নেই, আমি হাযির। নিশ্চয় সকল প্রশংসা ও নিয়ামত আপনারই, আর সকল সা¤্রাজ্য আপনারই, আপনার কোন শরীক নেই।

পবিত্র ‘বায়তুল্লাহ’, মক্কা শহর, রাসূলের স্মৃতিবিজড়িত সকল স্থান। যমযম ক‚প, সাফা-মারওয়া, জান্নাতুল বাকি। মদীনা মুনাওয়ারা, মসজিদে নববীর নীল গম্বুজ। রাসূলের দ্বীন বিলানোর সে প্রাণের সুখ আওয়াজ মুখরিত পবিত্র রহমতি ‘মিম্বার’ এগুলো আমাদের নিয়ে যায় সাড়ে চৌদ্দশত বছর আগের পুরনো পথে। আমাদের ঈমান জাগরূক হয় দিলভরে এসব দর্শনে। সাহাবা আজমাঈন (রা.) এর ত্যাগ তিতিক্ষায় যিন্দা হওয়া ইসলামের বিজয়গাঁথা লেখা আছে যে বিস্তৃতঅঞ্চল জুড়ে। সে মাটির বদর, উহুদ, খন্দক, এখনো আগের মতোই। হজ্বের মওসুমে এগুলো সজীব হয়ে উঠে পাগল হাজীদের আগমনে। এ উম্মতের কাছেই যেন আল্লাহর দ্বীন পৌঁছে যায়, সে জন্য এ পথ-ঘাট গুলো লাল হয়েছিলো রাসূল ও তার সাহাবীদের তাজা খুনে। ইয়াসরীবে আঘাতে আঘাতে বেহুশ হয়েও যে নবীর দোয়া ছিলো। মালিক তাদের ক্ষমা করে দাও, হেদায়েত দিও। তাদের বংশধরদের মধ্যে কেউ না কেউ তো ঈমান মানবে। সে মহিমান্বিত সরদারের পাগল ঈমানী উম্মতেরা হজ্বের মওসুমে পৃথিবীর সকল প্রান্ত থেকে এখানো জড়ো হয় ঈমানী চেতনায়। এলাহি প্রেমের স্ফুলিঙ্গ বেরুতে থাকে তাদের ভেতর থেকে। আল্লাহ, আল্লাহ রবে অজ¯্র মুখ- অন্তর এ হজ্বে হারিয়ে  যায় প্রভ‚র প্রেমেময় সুখ-সান্মিধ্যে।

এভাবেই প্রভ‚র পায়ে প্রেম পাগলামি করতে করতেই শেষ হয়ে আসে হজ্বের সময়। হজ্বের সকল বিধি বিধান পরম আবেগ-ভালোবাসা আর কবুলিয়তের মনোবাসনা নিয়ে পূর্ণ করা হয়। মানুষেরা ফিরে যায় নিজ দেশে। নিজ শহরে। দুনিয়ার প্রান্তে-প্রান্তে। নিয়ে যায় খোদায়ী প্রেমের স্নিগ্ধ হেদায়েতী নুর। তাবৎ সুখের সমাপ্তি ঘটে ফেরার পথে। এ সুখ-শান্তি যে আর কোথাও নেই। রবের ঘরকে দুচক্ষে সামনে রেখে গোলামীর যে স্বাদ অনুভব হয় এ ক’দিন। এ আর জান্নাত ছাড়া কোথায় পাওয়া যাবে?

মহান মালিকের ঘর যিয়ারত তথা হজ্বের এ প্রেমানন্দ নিয়েই মানুষ ঘরে ফেরে। নীচ থেকে নীচ, পাপে ভরা জীবনের পরিবর্তন আসে কা’বার দর্শনে। হাজী সে ঘরে ফেরে মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে জন্মাবার মতো।

পূর্বাশানিউজ/১৮ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি