বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘এতো বড় হাসপাতাল, অথচ পানি থাকে না’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:
বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে রোগীদের মধ্যে পানির জন্য হাহাকার দেখা দিয়েছে। প্রায় প্রতিদিনই এই পানির সঙ্কট দেখা দেয়। রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পানির সঙ্কট বেশি হয় সব চেয়ে বড় ভবন ডি-ব্লকে। আজ সরজমিনে গিয়ে দেখা যায়, বেলা ১টা থেকেই পানি নেই। এ রিপোর্ট লেখা পর্যন্ত পানি আসেনি।
১৭ তলা নারী ওয়ার্ডের (১৭/বি) এক রোগী বলেন, ‘এতো বড় হাসপাতাল অথচ প্রতিদিনই পানি থাকে না। আর পানির জন্য আমাদের ছটফট করতে হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খানের কাছে জানতে চাইলে তিনি পরিচালকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

১৯ আগস্ট ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি