শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মুরাদনগরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৮.২০১৭


মাহবুব আলম আরিফ, মুরাদনগর:
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার থেকে শুক্রবার রাতে ৫৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী হলেন দেবিদ্বার উপজেলার শিবনগর গ্রামের মৃত আবদুল বারেক বেপারীর ছেলে কামাল বেপারী (৪০)।
জানা যায়, শুক্রবার রাতে এসআই মোঃ জয়নাল আবেদীনের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কামাল বেপারী কে হাতেনাতে আটক করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম বদিউজ্জামান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

আগস্ট ১৯, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি