শনিবার,৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


চট্টগ্রামে বাসের ধাক্কায় নিহত ১


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ ফায়ার স্টেশন এলাকায় বাসের ধাক্কায় ২৬ বছর বয়সী এক অজ্ঞাত যুবক নিহত হয়েছে। রবিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলাব্রত জানান, দ্রুতগতির একটি সিটি বাস পেছন থেকে ব্যাটারিচালিত রিকশাকে ধাক্কা দিলে রিকশায় থাকা ওই যুবক গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বাশানিউজ/২0আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি