বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রেলসেতুর মাটি ধস, ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণের ট্রেন চলাচল বন্ধ


রেলসেতুর মাটি ধস, ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণের ট্রেন চলাচল বন্ধ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৌলী নদীর ওপরের রেলসেতুর একাংশের মাটি বন্যার পানিতে ধসে গেছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

টাঙ্গাইল রেলওয়ে স্টেশনমাস্টার মো. জালালউদ্দিন জানান, আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা পার হয়। এরপরই মাটি ধসে যাওয়ার বিষয়টি নজরে আসে। রেলসেতুর দক্ষিণ পাশে প্রায় ২০ ফুট এলাকার মাটি ধসে গেছে বলে তিনি জানান।

পৌলী রেলসেতুর কাছে নীলফামারী থেকে ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পূর্ব স্টেশনে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম স্টেশনে দিনাজপুর থেকে ঢাকাগামী একতা এক্সপ্রেস এবং ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনগুলো জয়দেবপুর রেলস্টেশনে আটকা পড়ে আছে।

সকালে পাকশী ও ঢাকা থেকে রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মীরা সেতুর মেরামতকাজের জন্য রওনা দিয়েছেন বলে জানা গেছে।

পূর্বাশানিউজ/২0আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি