বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বাসা ভাড়া দিতে না পারা’য় যুবকের আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৮.২০১৭

 

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর কাফরুল থানাধীন উত্তর কাজীপাড়া এলাকায় বাসা ভাড়া দিতে না পারায় মো. রিপন (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে পুলিশ।

রোববার দিবাগত রাতে উত্তর কাজীপাড়ার ৪২০ নম্বর বাসার তৃতীয় তলা থেকে পুলিশ রিপনের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য রিপনের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়েছে।

রিপন জয়পুরহাট সদর উপজেলার সালগ্রাম এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি পরিবারসহ কাজীপাড়ার ওই বাসায় ভাড়া থাকতেন।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, গতকাল বাসার ভাড়া দেওয়ার কথা ছিল রিপনের। কিন্তু সেই টাকা জোগাড় করতে না পারায় তিনি ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ বিষয়ে বাসার মালকিন জেসমিন রহমান জানান, তিন মাস ধরে স্ত্রী-সন্তান নিয়ে তাঁর বাসায় ভাড়া থাকতেন রিপন। তিনি একটি কোম্পানিতে চাকরি করতেন। তাঁর কাছে এক মাসের ভাড়া পাওনা ছিল।

21/08/ 2017/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি