বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শেষ


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:
৩১ আগস্টের টিকিট দিয়েই শেষ হচ্ছে ট্রেনের অগ্রিম ঈদ টিকিট বিক্রি। ঈদুল আজহা উপলক্ষ্যে রেলওয়ে আন্তঃনগর ট্রেনের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রয়ের শেষ দিন আজ।

২২ আগস্ট মঙ্গলবার সকাল ৮টা থেকে দেওয়া হচ্ছে ৩১ আগস্টের ৩১টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। এদিন দেওয়া হবে প্রায় ২৬ হাজার টিকিট। তেইশটি কাউন্টার থেকে একসঙ্গে টিকেট বিক্রি শুরু হয়। গতকাল ২১ আগস্ট সোমবার বিক্রয় করা হয় ৩০ আগস্টের যাওয়ার টিকিট।

মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গেলে দেখা যায়, অন্যান্য দিনের থেকে আজ কমলাপুর স্টেশনে ছিল টিকিট প্রত্যাশিদের উপচে পড়া ভীড়। গতকাল দুপুর থেকে অনেকে একটি টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে।

শিহাব নামের এক যাত্রী  বলেন, সোমবার দুপুর ৩টা থেকে টিকিটের আশায় দাঁড়িয়ে আছি। সারা রাত অনেক কষ্ট হয়েছে। খাবার পানির খুব কষ্ট হয়েছে, খাবারও খেতে পারিনি। তারপরও টিকেট পেলে এসব কষ্ট আর থাকে না।

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে কমলাপুরে দীর্ঘ লাইন।

এবার কোরবানির ঈদে তিন দিনের সরকারি ছুটি শুরু হচ্ছে ১ সেপ্টেম্বর থেকে। এদিকে ঈদ ফেরত যাত্রীদের জন্য আগামী ২৫-২৯ আগস্ট পর্যন্ত বিক্রয় করা হবে ফিরতি টিকিটের অগ্রিম টিকিট। রেলওয়ের রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় প্রতিদিন সকাল ৮টা থেকে (টিকিট থাকা সাপেক্ষ্যে) বিকেল ৫ টা পর্যন্ত বিক্রয় করা হবে রেলওয়ে সূত্র জানায়।

রেলওয়ে সূত্র জানায়, কমলাপুর স্টেশন গতকাল ৩১টি আন্তঃনগর ট্রেনের বিভিন্ন গন্তব্যের ২২ হাজার ৪৯৬টি টিকিট বিক্রি করা হচ্ছে। ৩৫ ভাগ কোটার জন্য রেখে বাকি টিকিট কাউন্টার থেকে পাচ্ছেন যাত্রীরা। এছাড়া ঈদের বিশেষ ট্রেনের ২ হাজার ৬০৬টি টিকিটও কাউন্টার থেকে বিক্রি করা হচ্ছে। এছাড়া আগামী ২৫-২৯ আগস্ট ফিরতি ট্রেনের অগ্রিম বিক্রয় শুরু হবে। ২৫ আগস্ট বিক্রয় করা হবে ৩ সেপ্টেম্বরের ফিরতি ট্রেনের অগ্রিম বিক্রয়, ২৬ আগস্ট বিক্রয় করা হবে ৪ সেপ্টেম্বরের টিকিট, ২৭ সেপ্টেম্বর বিক্রয় করা হবে ৫ সেপ্টেম্বরের টিকিট, ২৮ আগস্ট বিক্রয় করা হবে ৬ সেপ্টেম্বরের টিকিট ও ২৯ আগস্ট বিক্রয় করা হবে ৭ সেপ্টেম্বরের ফিরতি ট্রেনের অগ্রিম বিক্রয়।

সূত্রে: প্রিয়.কম

পূর্বাশানিউজ/২২আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি