শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাবনায় দুই বাসের সংঘর্ষে নিহত ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পাবনার সুজানগর উপজেলার চীনাখড়া এলাকায় যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

আজ সোমবার সকাল ১০টার পরে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, শ্যামলী পরিবহন নামের বাসটি পাবনা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর সাদ্দাম পরিবহন নামের বাসটি ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছিল। দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে বলে তিনি জানান। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

পূর্বাশানিউজ/২২আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি