রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে বাসের ধাক্কায় রিক্সাচালক নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০১৭


মোঃ বেলাল হোসাইন,চৌদ্দগ্রামঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বাসের চাপাঁয় অজ্ঞাত পরিচয়ের এক রিক্সাচালকের (৩৫) মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ আগষ্ট) সকাল ৯ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে এ দুর্ঘটনা ঘটে।

চৌদ্দগ্রাম থানার কর্তব্যরত অফিসার এসআই মিজান জানান, রাস্তার মাঝখান দিয়ে রিক্সা চালানোর সময় যাত্রাবাহী ঢাকাগামী এনা পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৫-১১২৪) দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রিক্সাটিকে চাপাঁ দেয়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। এনা পরিবহনের বাস ও চালককে আটক করা হয়েছে।

আগস্ট ২৩, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি