সোমবার,৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বুদ্ধিজীবী কবরস্থানে চির নিদ্রায় শায়িত নায়করাজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চির নিদ্রায় শায়িত হলেন নায়করাজ রাজ্জাক। বুধবার সকাল ১০টায় ইউনাইটেড হাসপাতালের হিমঘর থেকে নায়করাজ রাজ্জাকের লাশ বের করে বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। আর রাজ্জাকের কুলখানি ও দোয়া খায়ের অনুষ্ঠান আগামী শুক্রবার গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নায়করাজ রাজ্জাক সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

নায়করাজ রাজ্জাকের দ্বিতীয় দফায় জানাজা সম্পন্ন হয়েছে রাজধানীর গুলশানের আজাদ মসজিদে। মঙ্গলবার বাদ আসর এই জানাজায় অংশ নেন নায়করাজের দীর্ঘদিনের সহকর্মী, পরিজন, প্রতিবেশি ও শুভাকাঙ্ক্ষীরা। জানাজা শেষে তার মরদেহ ফের নিয়ে যাওয়া হয় ইউনাইটেডের হিমঘরে।

এর আগে আজ মঙ্গলবার কিংবদন্তি এই অভিনেতার প্রথম দফায় জানাজা অনুষ্ঠিত হয় সকাল ১১ টায় এফডিসিতে। সেখানে গোটা চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীরা রাজ্জাককে শ্রদ্ধা জানাতে আসেন। সেখান থেকে রাজ্জাকের মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ মিনারে দুপুর সাড়ে ১২টায়।

রাজনৈতিক, সাংস্কৃতিক ও সর্বসাধারণ চোখের পানিতে চলচ্চিত্রের এই প্রাণ পুরুষকে শ্রদ্ধা জানাতে জড়ো হন।

পূর্বাশানিউজ/২৩আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি