শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০১৭

আয়েশা আহমেদ লিজা, ব্রাহ্মণবাড়িয়া॥

সদর থানার পার্শ্ববর্তী পুকুর থেকে এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। লাশ উদ্ধারের বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন জানান,সকালে থানার পশ্চিম পাশে থানা ঘেষা পুকুরে মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তি শহরের টি.এ. রোড ফকিরাপুল এলাকায় সব সময় অবস্থান করা এক ভবঘুরের হতে পারে বলে ধারনা করছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আগস্ট ২২, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি