
পূর্বাশা ডেস্ক:
হ্যাম্পশায়ারের ব্যাট হাতে দীর্ঘ ৬ বছর পর ওপেন করতে দেখা গেল শহীদ আফ্রিদিকে। আর ন্যাটওয়েস্ট ব্লাস্টের কোয়ার্টার ফাইনালে ব্লাস্টারিং ইনিংস শেষে আফ্রিদি বলেন, কোচ ও অধিনায়ককে ম্যাচ শুরুর আগে আমি বলেছিলাম, ব্যাটিং অর্ডারে আমাকে একটু উপরের দিকে দেয়া যায় কি না। আসলে ৭, ৮ নম্বর পজিশনটা আমার নয়। ওপেনিংয়ে সুযোগ পাই আমি। আর আমি জানতাম শুরুর ৬ ওভারে আক্রমণাত্মক ব্যাটিংয়ে আমি সফল হলে ম্যাচে দলের সম্ভাবনা বাড়বে। এটা সহজ ছিল না।
হ্যাম্পশায়ারের ব্যাট হাতে আমি সর্বশেষ ওপেনিং করেছিলাম ২০১১’র ফাইনালে। আত্মবিশ্বাসটা প্রধান বিষয় এবং আমি আজ আত্মবিশ্বাসী ছিলাম। সমারসেটের বিপক্ষে ২০১১’র ফাইনালে ওপেনিংয়ে ব্যাট হাতে ৮০ রানের ইনিংস খেলেন শহীদ আফ্রিদি। যদিও ওই ম্যাচে হার দেখে তার দল হ্যাম্পশায়ার। আফ্রিদি বলেন, নকআউট ম্যাচে স্নায়ু ধরে রেখে খেলতে পারাটা গুরুত্বপূর্ণ। বুম বুম আফ্রিদিখ্যাত পাকিস্তানি এ অলরাউন্ডার বলেন, খুব গুরুত্বপূর্ণ ম্যাচে আপনাকে সুযোগ কাজে লাগাতে হবে।
আমি ব্যাট হাতে ইনিংসের শুরু থেকেই প্রতিপক্ষ দলকে চাপে রাখতে চেয়েছিলাম। যদিও এটা সহজ ছিল না। কারণ নতুন বলে সুইং পাচ্ছিল বোলাররা। হ্যাম্পশায়ারের ব্যাট হাতে এবারের ন্যাটওয়েস্ট ব্লাস্ট আসরে অনুজ্জ্বল দেখাচ্ছিল শহীদ আফ্রিদিকে। আসরে শুরুর ৭ ইনিংসে ১০০’র নিচে স্ট্রাইক গড় নিয়ে আফ্রিদির সাকুল্যে সংগ্রহ ছিল ৫০ রান।
২০১৭/রুমকী
























































