
পূর্বাশা ডেস্ক:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন অসংখ্য যাত্রী। বুধবার দুপুর থেকে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা এলাকায় এ যানজট সৃষ্টি হয়।
টোলপ্লাজার পূর্বপাশ থেকে শুরু হয়ে অন্ততঃ পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে ঢাকা অভিমুখী যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এতে লাইনে আটকাপড়েছে পণ্যবাহী ও যাত্রীবাহী শত শত যানবাহন। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রী ও চালকরা।
যানজট নিরসনে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
মহাসড়কের কুমিল্লা অংশের অন্যত্র স্বাভাবিক রয়েছে বলেও জানান দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ।
এদিকে মহাসড়কের মুন্সীগঞ্জ ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন পয়েন্টে যানজটের খবর পাওয়া গেছে।
২০১৭/রুমকী

















































