রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


৩ তালাক রায়কে স্বাগত জানালেন অমিতাভ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

তিন তালাক প্রথাকে ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’ আখ্যা দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। গত মঙ্গলবার পাঁচ বিচারপতির বেঞ্চ এই রায় দিয়ে বলেছেন, এই প্রথা বিলোপ করতে ভারতের সংসদকে আগামী ছয় মাসের মধ্যে আইন পাস করাতে হবে। তত দিন পর্যন্ত তিন তালাক প্রথা প্রয়োগ করা যাবে না।

এ রায় নিয়ে চলছে অনেক আলোচনা-সমালোচনা। তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে একথা বলেছেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনও। সমাজে নারীদের যেভাবে নানা ক্ষেত্রে ধরাবাঁধার মধ্যে থাকতে হয় তাতে দুঃখ হয় এ অভিনেতার। তরুণী মেয়েদের পড়াশোনা করতে দেয়া হয় না কারণ তাদের বিয়ে হবে, শুধু শুধু টাকা খরচ করার দরকার নেই।

কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) যোগ দিতে গিয়েও কত মেয়েকে নিজেদের গ্রামের, নিজেদের জীবনের কত সামাজিক বাধানিষেধ ভাঙতে হয়েছে। যখন নিজেদের জন্য দেখা স্বপ্ন সফল করতে পারে তারা, তখন সেই লড়াই তাকে প্রেরণা জোগায়। কেবিসি সংক্রান্ত এক বৈঠকে এসব কথা জানালেন কিংবদন্তি এ অভিনেতা।

সেকারণে পিঙ্ক’র মত সিনেমা করতে দুবার ভাবেন না তিনি। মেয়েরা যে পরিস্থিতির মধ্যে আছে সবই জানেন তিনি। তাই যদি কেবিসি’র মাধ্যমে তিনি তাদের কাছে সামাজিক রক্তচক্ষু উপেক্ষা করার বার্তা পৌঁছে দিতে পারেন, তবে তার থেকে আনন্দের কিছু হবে না।
এটা কেবিসির নবম অধ্যায়।

অমিতাভের ভাষ্য, তার বারবার কেবিসির সঞ্চালক হবার পিছনে অন্যতম কারণ হল, সাধারণ মানুষের সঙ্গে দেখা করে তাদের গল্প শুনতে পান তিনি। এর আগে কখনো মুখোমুখি তাদের সঙ্গে দেখা হয়নি। আর তাইতো যখনই তাদের জীবনযুদ্ধের কথা কেবিসি’র টেবিলে মুখোমুখি বসে তিনি শোনেন, তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। আসছে ২৮ আগস্ট থেকে ফের শুরু হবে কেবিসি।

পূর্বাশানিউজ/২৪আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি