শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


২২০০ পিছ ইয়াবা ও ৩৪ কেজি গাঁজাসহ আটক ১১


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মোটর সাইকেল বোঝাই ২২০০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ট্রাক বোঝাই ৩৪ কেজি গাঁজাসহ ৬ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এছাড়া ৫ জুয়াড়িকেও আটক করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। আটককৃতরা হচ্ছে- ইয়াবাসহ নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার ভবনাথপুর গ্রামের চান মিয়া ব্যাপরীর পুত্র মোঃ জহির, গাঁজাসহ গাইবান্দা সদর থানার ধানগড়া গ্রামের মৃত মজিবুর রহমান ড্রাইভারের পুত্র শহিদুল ইসলাম ড্রাইভার, সাদল্যাপুর গ্রামের মৃত রজনী বিশ্বাসের পুত্র শ্রী বিজয় বিশ্বাস, ফেনী সদরের দক্ষিণ চাঁদপুর গ্রামের আমির হোসেনের পুত্র বাচ্চু মিয়া, টঙ্গীরপাড়ার নুর নবীর পুত্র কামরুল হাসান, একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র নুরুল আলম, জুয়াড়ি চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা গ্রামের ইমান আলীর পুত্র হারুন অর রশিদ, দেলোয়ার হোসেনের পুত্র জাহাঙ্গীর হোসেন, আলী আশ্রাফের পুত্র দুলাল মিয়া, বাংপাই গ্রামের আবু ছাইদের পুত্র শাহীন আলম ও খিরণশাল গ্রামের বাবুল মিয়ার পুত্র কামাল হোসেন।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল সাংবাদিকদের জানান, মাদকদ্রব্য নির্মূলে ও আইনশৃঙ্খলার উন্নয়নে বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে এএসআই শাহজাহানের নেতৃত্বে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হায়দারপুল এলাকা থেকে ২২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোটর সাইকেল চালক জহিরকে আটক করে। এএসআই হিরণ কুমার দের নেতৃত্বে পুলিশ মিয়াবাজার এলাকা থেকে ট্রাক(ঢাকামেট্রো-ট-১৬-৮৪৫৪) বোঝাই ২৪ কেজি গাঁজাসহ ট্রাক চালক শহিদুল ইসলাম, হেলপার শ্রী বিজয় বিশ্বাস এবং এসআই মিন্টু দত্তের নেতৃত্বে পুলিশ ১০ কেজি গাঁজাসহ চৌদ্দগ্রাম পৌরসভার চন্ডিপুর এলাকা থেকে বাচ্চু মিয়া, কামরুল হাসান ও নুরুল আলমকে আটক করে। অপরদিকে বটন কুমার দের নেতৃত্বে পুলিশ মুন্সিরহাট ইউনিয়নের ডাকরা গ্রামে অভিযান চালিয়ে জুয়াড়ি হারুন, জাহাঙ্গীর, দুলাল, শাহীন ও কামালকে আটক করা হয়।

পূর্বাশানিউজ/২৫ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি