শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নবীনগরে ৪ বছরের শিশুর লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০১৭


মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর:
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পূর্ব ইউনিয়নের মোহল্লা গ্রামের বড় বাড়ির দ্বিতল ভবনের একটি পরিত্যক্ত কক্ষে বালির উপর থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ৪ বছরের এক শিশুর উদ্ধার করেছে নবীনগর থানার পুলিশ।
জানা যায়, মোহল্লা গ্রামের প্রবাসী নোয়াব শরীফের তালাকপ্রাপ্ত স্ত্রীর শিশু পুত্র আব্দুর রহমান (৪) এর লাশ বড় বাড়ির দ্বিতল ভবনের একটি পরিত্যক্ত কক্ষে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দিলে, পুলিশ ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে। ৪ বছরের শিশু মৃত্যুতে সংসারে সৎ মা থাকায় জনমনে রহস্যের সৃষ্টি হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম সিকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলেই বলা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।

আগস্ট ২৫, ২০১৭/ Choity



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি