মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্যাটিংয়ে বাংলাদেশ, ৩৬/৩


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে আজ।

বাংলাদেশ সময় সকাল ১০ টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

মিরপুর টেস্টে টস জিতে ব্যাটিং শুরু করেছিল বাংলাদেশ। যদিও আশা জাগানিয়া হয়নি। দ্বিতীয় ওভারে গালিতে প্যাট কামিন্সের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন ওপেনার সৌম্য সরকার। চতুর্থ ওভারে ফের প্যাট কামিন্সের আঘাত। জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন। ভারসাম্য না রাখাতে বটম এজ হয়ে ম্যাথু ওয়েডের গ্ল্যাভসবন্দী হন ইমরুল কায়েস। হতাশার এখানেই শেষ নয়। পরের বলে গ্ল্যাভসবন্দী হন সাব্বির রহমানও। যদিও আম্পায়ার আলিম দারের সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি। ব্যাট মাটিতে স্পর্শ করেছিল; সন্দেহ থাকায় রিভিউ নেন। কিন্তু টিভি আম্পায়ার আগের সিদ্ধান্তেই অটল থাকেন। বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০ রান।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র দুটি সিরিজই খেলা হয়েছে। সেই দুই টেস্ট সিরিজে মাত্র চারটি টেস্টেই থামতে হয়েছে বাংলাদেশকে। তবে ১১ বছর আগের সেই অজিদের ঠিকই কাঁপিয়ে দিয়েছিলো বাংলাদেশ। আর এবারের চিত্রটা আরও ভিন্ন। ফলে লড়াইটা হাড্ডাহাড্ডিই হওয়ার কথা।

টসের একটু আগেও ব্যাটিং অনুশীলন করছিলেন নাসির হোসেন, মুমিনুল হক। সম্ভাব্য একাদশের চিত্র ফুটে ওঠে এতেই। ২ বছর পর টেস্ট খেলছেন নাসির। মোসাদ্দেক হোসেনের অসুস্থতায় দলে ফেরা মুমিনুলের ফেরা হয়নি একাদশে।

একাদশে ফিরেছেন শফিউল ইসলামও। একাদশে নেই লিটন দাস। তার মানে সবশেষে টেস্টের মত কিপিং করবেন মুশফিকুর রহিম। তাইজুল ইসলামকে সহ বাংলাদেশ নামছে তিন স্পিনার নিয়ে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়ার একাদশ আগের দিন সংবাদ সম্মেলনেই জানিয়ে দিয়েছিলেন অধিনায়ক স্টিভেন স্মিথ। একাদশে ফিরেছেন উসমান খাওয়াজা। চার বছর পর টেস্ট খেলবেন অ্যাশটন অ্যাগার।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হেইজেলউড।

অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার সেরা সময়

ঢাকা টেস্টে মুখোমুখি হচ্ছে ‘অচেনা’ দুই দল। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার কোনো খেলোয়াড়েরই একে অপরের বিপক্ষে টেস্ট ম্যাচের অভিজ্ঞতা নেই। ২০০৬ সালের পর টেস্টে প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে দেশ দুটি।

বাংলাদেশ এখন কন্ডিশনের ফায়দা নিতে শিখেছে। নিজেদের শক্তি অনুযায়ী উইকেট বানানোর সাহস দেখাচ্ছে। প্রতিপক্ষ যত প্রতাপশালীই হোক, জবাব দেওয়ার সম্পদ আছে। মুশফিকুর রহিম বলছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার উপযুক্ত সময় এখনই।

বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরুসিংহে ঘোষণা দিয়েছেন, অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চায় দল। সাকিব আল হাসানের মতে, দেশের মাটিতে প্রায় অপরাজেয় বাংলাদেশ। ২-০ ব্যবধানে জয় সম্ভব মনে করছেন অধিনায়ক মুশফিকুর রহিমও। স্বাগতিকদের আত্মবিশ্বাসী ঘোষণায় বিস্মিত অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

সাকিব-তামিমের ৫০তম টেস্ট

সাকিব আল হাসান ও তামিম ইকবালের ৫০তম টেস্ট স্মরণীয় করে রাখতে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা দুই ক্রিকেটারের মাইলফলক টেস্ট জয় দিয়ে রাঙিয়ে রাখতে চান অধিনায়ক।

টেস্টের আঙিনায় প্রায় দেড় যুগে বাংলাদেশের হয়ে এই মাইলফলক ছোঁয়া ক্রিকেটারের সংখ্যা হতে যাচ্ছে পাঁচ। সাকিব-তামিমের আগে এই স্বাদ পেয়েছিলেন হাবিবুল বাশার, মোহাম্মদ আশরাফুল ও মুশফিকুর রহিম।

পূর্বাশানিউজ/২৭আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি