শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মাত্র ৫০০ টাকায় বন্যার পানি আটকাচ্ছে ‘আগুন বাবা’!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মাত্র ৫০০ টাকায় বন্যার পানি আটকাচ্ছে কুমিল্লার জয়নাল কবিরাজ ওরফে আগুন বাবা। এমনকি এক ফুঁতে নিঃশেষ হয়ে যাচ্ছে দীর্ঘ দিনের মামলা মোকাদ্দমা। বাবার কাছে আছে জ্বীন পরীর আছর, বদনজর, সংসারে অশান্তি থেকে শুরু করে উচ্চরক্তচাপ, ডায়াবেটিক এমনকি ক্যান্সার রোগের সমাধান! আর সেই চিকিৎসা নেয়ার জন্যে দলে দলে লোক ছুটছে সেই ফকিরের দরবারে।টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে সেই ফকিরের ভন্ডামি।

ছন্দবেশে আন্ডার কাভার টিম সেই বাবার আস্তানায় প্রাকৃতিক দুর্যোগের সমস্যা নিয়ে হাজির হয়। সমস্যা শুনে দুইদিন পরে সমাধান দিতে চাইলেন আগুন বাবা। দুই দিন পরে গিয়ে দেখা যায় আগুনবাবা নদীর ধারে আগুন জ্বালিয়ে সাধন করছে। এক পর্যায়ে উঠে আসে তার ভন্ডামি। সাংবাদিক পরিচয় তার কাছে আর কোন প্রশ্নের উত্তর পাওয়া যায়নি।

তার বিরুদ্ধে স্থানীয়দেরও বিস্তর অভিযোগ রয়েছে। স্থানীয় একজন বলেন, তার এই আগুন বলতে কিছু নাই। এগুলা তার সম্পূর্ণ ভন্ডামি। তার নিজস্ব তিন চার জনের গুন্ডা বাহিনী আছে। তাদেরকে ব্যবহার করে এলাকায় প্রভাব খাটায়।
অভিযোগের যুক্তি খন্ডনের জন্যে বাবার আস্তানায় গিয়ে তাকে আর খুঁজে পায়নি আন্ডার কাভার টিম। তার মেয়ের কাছে খবর জানতে চাওয়া হলে সে কিছু জানেনা বলে অবহিত করে।

পূর্বাশানিউজ/২৭আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি