
পূর্বাশা ডেস্ক:
২০২০ সালের মধ্যে বাংলাদেশের সড়ক দূর্ঘটনা ৫০ শতাংশ কমিয়ে আনতে চায় বাংলাদেশ সরকার। তাতে সহায়তার জন্য সরকারকে তিনটি প্রকল্প ডিজাইন করে দিচ্ছে বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট। সড়ক ও যানবাহন ব্যবস্থার সাথে সম্পর্কিত এমন সরকারি সংস্থাগুলোর কাছে আজ বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে সংস্থাটি।
বিশ্বস্বাস্থ্য সংস্থার ২০১৫ সালে তথ্য অনুযায়ী দেশে বছরে প্রায় ২২ হাজার মানুষ সড়ক দূর্ঘটনায় নিহত হয়। বাংলাদেশের বাস্তবতায় এই সময়ের মধ্যে দূর্ঘটনা ৫০ ভাগ কমিয়ে আনা কতটা সম্ভব?
এ বিষয়ে এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড.মোয়াজ্জেম হোসেন বলেন, বাংলাদেশে প্রশিক্ষণ বিহীন ড্রাইভার ও অনিয়ন্ত্রিতভাবে উচ্চগতিতে গাড়ি চালানোকে দূর্ঘটনার অন্যতম কারণ হিসেবে আমরা সনাক্ত করেছি। এ কারণে আমরা রাস্তা ঘাটের উন্নয়নের পাশাপাশি সরকারকে ড্রাইভারদের খামখেয়ালী ও প্রশিক্ষণের ব্যবস্থার উন্নতির আমরা দ্রুত প্রজেক্ট ডিজাইন করে দিচ্ছি।
তিনি বলেন, আমাদের প্রথম প্রকল্পটা হচ্ছে বাংলাদেশের যে ন্যাশনাল হাইওয়ে রোডগুলো আছে সেখানে প্রতি দুই কিলোমিটারে একেকটা করে ফোর্সম্যান ক্যামেরা বসানো। যার মাধ্যমে ড্রাইভারদের গতি পর্যবেক্ষণ করা হবে। কোনো ড্রাইভার যদি গতিসীমা লঙ্ঘন করে সেটা অটোমেটিক রেকর্ড হয়ে সেন্টাল অপারেশন কন্ট্রোল রুমের সার্ভারে চলে আসবে। এবং সেই ড্রাইভারকে উচ্চ পরিমাণের জরিমানা করা হবে। এর মধ্যে দিয়ে আমরা নিশ্চিত করব যে একই ড্রাইভার ভবিষ্যতে এধরনের কাজ করবে না।
এটার জন্য যে ধরণের প্রযুক্তি দরকার হয় সেই প্রযুক্তি বাংলাদেশে কতটা সম্ভব সেই বাস্তবতা কতটা রয়েছে?
তিনি বলেন, আমাদের দেশে অপটিকাল ফাইবার কমিউনিকেশন নেটওয়ার্ক গ্রাম অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে এবং ন্যাশনাল হাইওয়ে গুলোতে এ কানেকশন রয়ে গেছে সুতরাং আমাদের যা লাগবে সেটা হলো ইন্টারনেট ওরিয়েন্টটেড এন্ড ফোর্সেন ক্যামেরা। যেগুলো রোড সাইডে সেটেল করা থাকবে। সেগুলো কানেকটেড থাকবে অপটিকাল ফাইবারের মধ্যে দিয়ে সেন্টাল অপারেশন কন্ট্রোল রুমের সাথে।
কিন্তু চালদের যে চারিত্রিক বৈশিষ্ট্য বা মানসিকতা সেটি পরিবর্তন করা কিভাবে সম্ভব?
তিনি বলেন, চালকদের চারিত্রিক দিক পরিবর্তনের এটাই একটি টেকনোলজিক্যাল উপায়। প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি উন্নত দেশগুলোতে এভাবেই ড্রাইভারদের মনিটরিং এর আওতায় রাখা হয়। এটা আমাদের দেশও তখন মনিটরিংয়ের আওতায় চলে আসবে। ক্যান্টনমেন্ট এলাকা দিয়ে ড্রাইভাররা যখন ড্রাইভ করে যায় তখন কিন্তু সবাই নিয়মকানুন মেনে চলে এর কারণ হলো সে জানে যে এখানে ধরা পরার সম্ভাবনা আছে এবং ধরা পড়লে তার জরিমানা ও শাস্তি হবে। এই জিনিসটাই আমরা সারা দেশ ব্যাপি ছড়িয়ে দিতে চাই।
কিন্তু বাংলাদেশ একটা বাড়তি বিষয় রয়েছে সেটা হচ্ছে রাজনীতি। অনেক সময় দেখা যায় যে পরিবহন শ্রমিকদের অত্যন্ত ক্ষমতাশীল ব্যক্তি সার্পোট রয়েছে বলে এবং প্রায় ক্ষেত্রেই অভিযোগ উঠে পরিবহন শ্রমিকদের কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যায় না। তাহলে কি এই বাস্তবতা কার্যকর করা সম্ভব হবে?
তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রেই পার পেয়ে যাওয়ার কারণ হলো সাক্ষ্য প্রমাণের অভাবে। যদি তার প্রমাণের ব্যাপারটা রেকর্ড করে ফেলি তাহলে সে আর পার পাবে না। রেকর্ড হওয়ার পর তাকে জরিমানা করলে সে আর জোর খাটাতে পারবে না। যদি আমরা প্রমাণের ব্যবস্থা সহ চালু করতে পারি তাহলে জিনিসটা বাস্তবায়ন করা তেমনটা কঠিন হবে না।
আগস্ট ২৭, ২০১৭/ রুমকী























































