সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লড়ছেন বাংলাদেশের দুই কাণ্ডারি সাকিব-তামিম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দীর্ঘ ১১ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে খেলতে নামা বাংলাদেশের শুরুতেই ভিয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়লো বাংলাদেশ। সৌম্য সরকার, ইমরুল কায়েস আর সাব্বির রহমান দলীয় ১০ রানের মধ্যেই বিদায় নেন।

এরপর লড়াই শুরু করেন ৫০তম ম্যাচের মাইলফলক খেলতে নামা তামিম-সাকিব। এ রিপোর্ট লেখা অবধি তামিম ১৭ রানে আর সাকিব ২৬ রানে ব্যাট করছেন। ১৮ ওভার শেষে বাংলাদেশের রান ৫৫।

মিরপুরে শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। কিন্তু তার এই সিদ্ধান্তের সঙ্গে সুবিচার করতে পারে নাই দলের টপ অর্ডার ব্যাটসম্যানেরা।

দলের ওপেনিং ভূমিকায় নামেন তামিম ইকবাল এবং সৌম্য সরকার। ইনিংসের দ্বিতীয় ওভারেই বিদায় নেন সৌম্য সরকার। ওপেনিং জুটি ভাঙে দলীয় ১০ রানের মাথায়। ব্যক্তিগত ৮ রানে ফেরার আগে দুটি বাউন্ডারির দেখা পান তিনি। তামিমকে যোগ্য সঙ্গ দিতে পারেননি ইমরুল কায়েসও। দলীয় ১০ রানেই তিনি সাজঘরে ফেরেন। ইনিংসের চতুর্থ ওভারে মিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন ইমরুল। পরের বলেই উইকেটরক্ষক ম্যাথু ওয়েডের কাছে ক্যাচ দেন সাব্বির রহমান। দলীয় ১০ রানেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

আগস্ট ২৭, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি