শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে ৬টি দোকান পুড়ে ছাই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়া শহরের কোট রোডে সিটি সেন্টারের পাশে আগুন লেগে ৬টি দোকান পুরে ছাই হয়ে গেছে। রবিবার (২৭ আগস্ট) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুরে যাওয়া দোকানগুলোর মধ্যে ৫টি ফটোস্ট্যাট অপসেট পেপার হাউজ ও দুটি বেকারি রয়েছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-বিদ্যুতের শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এদিকে আগুনে ক্ষতিগ্রস্ত বিজয় ফটোস্ট্যাটের স্বত্তাধিকারী বিজয় জানান, আগুনে দোকানে থাকা ফটোকপি মেশিন, জেনারেটর ও ব্যবহারের কাগজপত্র পুড়ে গেছে।

এতে মার্কেটের ছয়টি দোকানের ক্ষতির পরিমাণ অনেক হবে বলে তার দাবি।

পূর্বাশানিউজ/২৮আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি