রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আনোয়ারাকে ৩০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী আনোয়ারা বেগমকে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল ২৭ আগস্ট রোববার বিকেলে গণভবনে আনোয়ারার হাতে এই চেক তুলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারার মেয়ে রুমানা ইসলাম মুক্তি।

আনোয়ারার স্বামী মহিতুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন করতে তিনি লড়েছিলেন জীবন বাজি রেখে। জীবন সায়াহ্নে এসে গুণী এই অভিনেত্রীর স্বামী স্ট্রোক করে প্যারালাইজড হয়ে মানবেতর জীবন পার করছেন। তিনি রাজধানীর বনশ্রীর ফরাজী হাসপাতালে চিকিৎ​সাধীন আছেন। তার প্রতিদিনের চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে অনেক টাকা। কিন্তু স্বামীর চিকিৎসার জন্য এত অর্থের যোগান দিতে হিমশিম খাচ্ছেন আনোয়ারা ও তার পরিবার। তখন তিনি স্বামীকে বাঁচাতে প্রধানমন্ত্রীকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

আনোয়ারা আরও বলেন, তিনি সাহায্য চান না, স্বামীর চিকিৎসার জন্য বিভিন্ন প্রযোজকের কাছ থেকে নিজের পাওনা টাকা ফেরত চান। আর এই পাওনা টাকার জন্য তিনি দ্বারে দ্বারে ঘুরছেন।

অভিনেত্রী আনোয়ারাকে নিয়ে পত্রিকায় প্রকাশিত এই সংবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে। এ সংবাদ দেখার পর আনোয়ারার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন শেখ হাসিনা।

পূর্বাশানিউজ/২৮আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি