মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৪৩ রানের লিড পেলো বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৪৩ রানের লিড পেলো বাংলাদেশ। বাংলাদেশের ২৬০ রানের জবাবে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২১৭ রানে। বংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৫ ও মেহেদি হাসান মিরাজ ৩ উইকেট নিয়েছেন। ২৬০ রানের জবাব দিতে নেমে নিজেদের প্রথম ইনিংসে ১৪৪ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। বড় লিডের স্বপ্ন দেখছিল তখন বাংলাদেশ। কিন্তু শেষের দিকের ব্যাটসম্যানরা দারুণ দৃঢ়তা দেখান। নবম উইকেটে প্যাট কামিন্স ও অ্যাশটন অ্যাগার ৪৯ রানের জুটি গড়েন। কামিন্স ৯০ বলে করেন ২৫ রান। এরপর অ্যাগার ও হ্যাজেলউড শেষ উইকেটে যোগ করেন ২৪ রান। হ্যাজেলউডকে ৫ রানে ফিরলে তাদের ইনিংস শেষ হয়। অন্যদিকে অ্যাগার ৪১ রানে অপরাজিত থাকেন।
৩ উইকেটে ১৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে অজিরা। দিনের শুরুতেই অস্ট্রেলিয়ার ইনিংসে আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই অজি অধিনায়ক স্টিভেন স্মিথকে ব্যক্তিগত ৮ রানে বোল্ড করে ফেরান তিনি। দিনের তৃতীয় ওভারের শেষ বলে তিনি এই আউট করেন। কিন্তু এরপর বাংলাদেশকে অস্বস্তিতে ফেলেন পিটার হ্যান্ডসকম্ব ও ম্যাট রেনশ। তারা মাটি কামড়ে ধরে রখেন। কিন্তু তাদের মধ্যকার ৬৯ রানের জুটি ভাঙলেন স্পিনার তাইজুল ইসলাম। হ্যান্ডসকম্বকে ৩৩ রানে এলবিডাব্লিউ করে ফেরান তিনি। এরপর রেনশকে ব্যক্তিগত ৪৫ রানে ফেরান সাকিব আল হাসান। ৬ উইকেটে ১২৩ রান তুলে লাঞ্চে যায় অজিরা। লাঞ্চের পর এক রান যোগ করেই মেহেদি হাসানের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরেন ম্যাথিউ ওয়েড (৫)।

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মোস্তাাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, উসমান খাওয়াজা, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

২৮ আগস্ট ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি