শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঈদ জামাতের সময়সূচি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:
পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে শনিবার (২ সেপ্টেম্বর) সকাল আটটায় জাতীয় ঈদগাহ ময়দানে। বুধবার (৩০ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে নামাজের এই সময়সূচি জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে উপস্থিত থাকবেন ঢাকার মিরপুরের জামেয়া আরাবিয়ার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান।

মুসল্লিদের সুবিধার্থে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায়ের জন্য পর্যাপ্ত পানি ও নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশন আরও জানিয়েছে, বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদ জামাত হবে। প্রথম জামাত সকাল সাতটা, দ্বিতীয় জামাত সকাল আটটা, তৃতীয় জামাত সকাল নয়টা, চতুর্থ জামাত সকাল ১০টা এবং পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

আগস্ট ৩০, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি