
পূর্বাশা ডেস্ক:
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার আর নেই।
বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া…….রাজিউন)।
বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ-আল-হারুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জনপ্রিয় এ কণ্ঠশিল্পী দীর্ঘদিন ধরে কিডনি, হার্ট, প্রস্টেট ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি বিএসএমএমইউতে প্রায় তিন মাস ধরে চিকিৎসাধীন ছিলেন। এক আগস্ট তাকে বিএসএমএমইউয়ের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
২০১৭/মাহি

























































