বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


খালেদাকে ঈদের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদুল আজহার দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে আওয়ামী লীগের সাবেক সহ দফতর সম্পাদক সেকান্দার আলী প্রধানমন্ত্রীর দাওয়াত কার্ড নিয়ে আসেন।

বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, খালেদা জিয়াকে পাঠানো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর পাঠানো এ দাওয়াত কার্ড গ্রহণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

আগস্ট ৩০, ২০১৭/Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি