রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি মোশাররফ করিম


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়ায় অভিনেতা মোশাররফ করিমকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন তিনি।

মঙ্গলবার রাতে পুবাইলের নাটকের শুটিং করার সময় অসুস্থ হয়ে পড়েন মোশাররফ। রাত ১টার দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন। দ্রুত তাকে উত্তরার ওই হাসপাতালে নিয়ে আসা হয়। রাত ২টার দিকে তাকে হাসপাতালের সিসিইউতে নেয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, এখন তিনি আশঙ্কামুক্ত। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে। হঠাৎ পেসার হাই হওয়াতেই এমনটা হয়েছে।

পূর্বাশানিউজ/৩০আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি