
পূর্বাশা ডেস্ক:
শুটিং স্পটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অভিনেতা মোশাররফ করিম। মঙ্গলবার (২৯ আগস্ট) রাতে পুবাইলে নাটকের শুটিংকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।বর্তমানে সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) আছেন এই অভিনেতা।
সূত্র জানায়, গাজীপুরের পুবাইলে জনপ্রিয় সিরিজ নাটক ‘জমজ ৮’ এর শুটিং করছিলেন মোশাররফ করিম। মঙ্গলবার রাত ১টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর রাত ২টার দিকে তাকে উত্তরার একটি হাসপাতালের সিসিইউতে নেওয়া হয়।
চিকিৎসক জানান, হঠাৎ পেসার হাই হওয়াতেই এমনটা হয়েছে। এখন তিনি আশঙ্কামুক্ত। তবে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
‘জমজ ৮’ রচনা করেছেন অনিমেষ আইচ। পরিচালনা করছেন আজাদ কালাম।
আগস্ট ৩০, ২০১৭/ Choity.

























































