মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আর বাকি তিন উইকেট


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য ২৬৫ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে অস্ট্রেলিয়া।

শেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ: ৭ উইকেট হারিয়ে ১৯৯ রান।

ডেভিড ওয়ার্নার আর স্টিভ স্মিথের ১৩০ রানের জুটি বাংলাদেশকে প্রায় ছিটকে দিয়েছিল ম্যাচ থেকে। কিন্তু সাকিব আল হাসান ৩ উইকেট তুলে নিয়ে আবারও ম্যাচে ফিরিয়েছেন বাংলাদেশকে। ডেভিড ওয়ার্নার, স্টিভি স্মিথ আর ম্যাথু ওয়েডকে ফিরিয়েছেন তিনি। এরপর পিটার হ্যান্ডসকম্বও তাইজুলের বলে স্লিপে সৌম্য সরকারকে ক্যাচ দেওয়ায় আবারও জমে উঠেছে খেলা। এই প্রতিবেদন লেখার সয় ঢাকা টেস্টে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ৭০ রান (৭ উইকেটে ১৯৫)। বাংলাদেশের দরকার ৩ উইকেট।

উইকেট অনুনেমেয়, হতে পারে যে কোনো কিছুই। প্রতিটি রান নিতে হবে সংগ্রাম করে। প্রথম টেস্টে জয়ের আশায় চতুর্থ দিন মাঠে নেমেছে বাংলাদেশ।

দেড়শ রান দূরের পথ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিন জয়ের জন্য আরও ১৫৬ রান চাই অস্ট্রেলিয়ার। বাংলাদেশের চাই শেষ ৮ উইকেট। তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসা তামিম ইকবাল জানান, এখনও বাংলাদেশের জেতা সম্ভব। তার বিশ্বাস, ধৈর্য ধরে ভালো জায়গায় বল করে গেলে সাফল্য আসবেই।

তৃতীয় দিন শেষে স্কোর:

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৩০ ওভারে ১০৯/২ (ওয়ার্নার ৭৫*, রেনশ ৫, খাওয়াজা ১, স্মিথ ২৫*; মিরাজ ১/৫১, নাসির ০/২, সাকিব ১/২৮, তাইজুল ০/১৭, মুস্তাফিজ ০/৮)

বাংলাদেশ ২য় ইনিংস: ২২১

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ২১৭

বাংলাদেশ ১ম ইনিংস: ২৬০

পূর্বাশানিউজ/৩০আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি