মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


একই দলে ভারত পাকিস্তানের ক্রিকেটাররা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিশ্ব টি টোয়েন্টি একাদশের হয়ে একই দলে খেলবেন ভারত- পাকিস্তানের ক্রিকেটাররা। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিশ্ব একাদশের হয়ে খেলবেন ভারতের সুরেশ রায়না, রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান ও পাকিস্তানের শাহিদ আফ্রিদি, আব্দুল রজ্জাক, মিসবাহ-উল হকরাও। এদের সঙ্গে থাকবেন নিউজিল্যান্ডের লুক রঙ্কি, দক্ষিণ আফ্রিকার জেপি দুমিনিরা। এ কথা জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

দেশের বন্যা দুর্গত এলাকার শিশুদের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে কলম্বোতে এই ম্যাচ হবে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

আগামী ৮ সেপ্টেম্বর এই ম্যাচ হওয়ার কথা থাকলেও শেষমেশ তা পিছিয়ে যায়। এই ম্যাচে কুমার সঙ্গকারা ও মাহেলা জয়বর্ধনের খেলার কথা ছিল। তবে ৮ সেপ্টেম্বর তাঁরা সময় দিতে পারবেন না বলে ম্যাচই পিছিয়ে দেয় লঙ্কা বোর্ড। ঠিক কবে এই ম্যাচ হবে তা এখনও স্পষ্ট করে জানাতে পারেননি বোর্ডের শীর্ষ কর্তারা।

পূর্বাশানিউজ/৩১আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি