
সেলিম সজীবঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গোমতী নদীতে গোসল করতে নেমে স্রোতে ভেসে গিয়ে নুরুন নাহার (১২) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর)দাউদকান্দি সদর সংলগ্ন গোমতী নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুন নাহার উপজেলার নৈয়ার ড. খন্দকার মোশাররফ হোসেন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী এবং কাদিয়ারভাংগা গ্রামের নজরুল ইসলাম প্রধানের মেয়ে। এলাকাবাসী জানান, নুরুন নাহার উপজেলার দোনারচর গ্রামে নানার বাড়িতে বেড়াতে যান। সেখানে দুপুর ১২টার দিকে গ্রামের পাশের গোমতী নদীতে নানীর সঙ্গে গোসল করতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায়। পরে নদীর প্রায় আড়াই কিলোমিটার দূরে আনারখাল এলাকা থেকে সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সেপ্টেম্বর ৯, ২০১৭/ Choity.

















































