শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় সম্প্রীতি সভা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লায় জেলা পুলিশের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০১৭ উপলক্ষে সকল ধর্মের নেতৃবৃন্দের উপস্থিতিতে ৯ সেপ্টেম্বর বেলা ১১ টায় পুলিশ লাইনে এক সম্প্রীতি সভার আয়োজন করা হয়।

উক্ত সম্প্রীতি সভায় বক্তব্য রাখেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম। এ সময় কুমিল্লা জেলার অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং জেলা, মহানগর ও বিভিন্ন থানা থেকে আগত শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, কুমিল্লা জেলার ইসলামিক ফাউন্ডেশন ও ইমাম সমিতির কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১০ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি