মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে ফিরলেন উমেশ-শামি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট দল। রোববার হোম সিরিজের জন্য দল ঘোষণা করে তারা। দলে ফিরেছেন ফাস্ট বোলার উমেশ যাদব ও মোহাম্মদ শামি।

রোববার ঘোষিত ১৬ সদস্যের দলে রাখা হয়নি স্পিন যুগল রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। দুজনকে বিশ্রাম দিয়েছেন নির্বাচকরা। সবশেষ শ্রীলঙ্কা সফরের ভারতের ৫-০ ব্যবধানে জেতা ওয়ানডে সিরিজেও বিশ্রামে ছিলেন এই দুজন।

শ্রীলঙ্কায় খেলা দল থেকে বাদ পড়েছেন কেবল পেসার শারদুল ঠাকুর। শ্রীলঙ্কায় চার ম্যাচে মাত্র ৬৪ রান করলেও দলে টিকে গেছেন কেদার যাদব।

আগামী ১৭ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। পাঁচ ওয়ানডের পর তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

ভারতের স্কোয়াড: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, মনীষ পান্ডে, কেদার যাদব, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, যোবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব মোহাম্মদ শামি।

১০ সেপ্টেম্বর ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি