শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » চৌদ্দগ্রাম উপজেলার সাবেক নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তার বিদায়ী সম্মাননা অনুষ্ঠিত


চৌদ্দগ্রাম উপজেলার সাবেক নির্বাহী অফিসারসহ অন্যান্য কর্মকর্তার বিদায়ী সম্মাননা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মঙ্গলবাল দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাদের বিদায়ী সম্মাননা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান,৪নং শ্রীপুর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, আলকরা ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান মাহফুজ আলম, কালিকাপুর ইউপি চেয়ারম্যান ভি.পি মাহবুব, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর, গুণবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ খোকন।
এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও প:প কর্মকর্তা ডাঃ নাছির উদ্দিন। উপজেলা একাডেমী সুপার ভাইজার ডিএম ছালাউদ্দিন এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ বেগম, প্রকৌশলী ইকরামুল হক, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারন সম্পাদক ও পিআই ও বাহার উল্ল্যাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা নাছরিন প্রমুখ। উল্লেখ্য চৌদ্দগ্রা উপজেলার সাবেক নির্বাহী অফিসার মোঃ সাইদুর রহমান উচ্চ শিক্ষার জন্য বিদেশ গমন এবং আরো ৬ জন অফিসার পদোন্নতিতে বিভিন্ন জেলা বদলী হয়েছে।

পূর্বাশানিউজ/১৪সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি