মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আরও তিন বছর পাকিস্তানে যাবে বিশ্ব একাদশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অনেক চেষ্টার ফল হিসেবেই পাকিস্তানের লাহোরে চলছে পাকিস্তান ও বিশ্ব একাদশের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। পাকিস্তানি সমর্থকদের জন্য এ এক বিশাল পাওয়া। এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি পাকিস্তান ক্রিকেট সমর্থকদের আরও বড় একটি সুখবর দিলেন।

২০০৯ সালে পাকিস্তানে খেলতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয় শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। এরপর থেকেই আর কোন দেশ পাকিস্তানে খেলতে যেতে রাজি হয়নি। পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার নির্বাসিতই হয়ে যায়। তবে অনেক চেষ্টার পর ২০১৫ সালে জিম্বাবুয়ে স্বল্প সময়ের সফরে পাকিস্তানে গিয়েছিল।

সর্বশেষ ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স হয় পাকিস্তান। এরপর থেকেই মূলত আবারও আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে উঠেপড়ে লাগে পিসিবি। তারই অংশ হিসেবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিশ্ব একাদশ নামে একটি দল পাঠিয়েছে পাকিস্তানে। যে দলে বিশ্বের অনেক নামিদামি ক্রিকেটাররা আছেন। পিসিবি সভাপতি নাজাম শেঠি জানিয়েছেন, শুধু এই বছর নয়, আগামী তিন বছর এই সিরিজ হবে।

পিসিবি চেয়ারম্যান বলেন , ‘পরিকল্পনার করা হয়েছে, এখন থেকে আগামী তিন বছর বিশ্ব একাদশ পাকিস্তান সফর করবে।’

এই টুর্নামেন্ট সফলভাবে দলে, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে আর কোন বাঁধা থাকবে না জানিয়ে শেঠি বলেন, ‘যদি চলতি টুর্নামেন্টে কোনও অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, তাহলে আমি বলতে পারি পরের বছরই কমপক্ষে এক বা দুটি বড় দল পাকিস্তান সফরে আসবে।’

পূর্বাশানিউজ/১৪সেপ্টেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি