
পূর্বাশা ডেস্ক:
স্বচ্ছভারতের প্রচারে গত বছর ইডেনে ঝাড়ু হাতে নেমে পড়েছিলেন বিরাট কোহলি৷ ছবিও মুহূর্তেই ভাইরাল৷ সেই ছবি এক বছর পার করে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় তুলেছে৷
ঝাঁটা হাতে কোহলি ছবি পোস্ট করে ডেনিস নামের এক অস্ট্রেলিয়ান সাংবাদিক টুইটে লিখেছেন,‘বিশ্ব একাদশের ম্যাচের আগে মাঠের যতœ নিতে ঝাড়ুদাররা মাঠ পরিষ্কার করছে৷’ছবির সঙ্গে এই ক্যাপশন ব্যাবহার করে ইঙ্গিতটা যে তিনি কোহলিকেই বুঝিয়েছেন সেটা বুঝতে ভুল করেনি ক্রিকেটবিশ্ব৷ ভারত অধিনায়ককে নিয়ে এমন অসম্মানজনক টুইটের পরই ইন্টারনেট দুনিয়ায় কোহলি অনুরাগীদের তোপের মুখে পড়েছেন সেই সাংবাদিক৷
২০১৭/রুমকী
























































