
পূর্বাশা ডেস্ক:
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে রাজশাহীর শারদা পুলিশ একাডেমিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (বৃহস্পতিবার) সকালে প্রধানমন্ত্রী রাজশাহীতে পৌঁছান।
এ সফরে তিনি শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের সমাপনী কুচকাওয়াজে যোগদান ছাড়াও ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ৬টি প্রকল্পের উদ্বোধন করবেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক, বিভাগীয় ও জেলা পরিবার পরিকল্পনা ভবন, নদীর তীর রক্ষা বাঁধ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কোয়ার ও রাজশাহী শিশু হাসপাতাল।
এছাড়া প্রধানমন্ত্রী বিকেলে রাজশাহী চিনিকল খেলার মাঠে এক জনসভায় ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রাজশাহীতে নিচ্ছিদ্র নিরাপত্তা পূর্ণ ব্যবস্থা নেয়া হয়েছে।
২০১৭/রুমকী






















































